বিয়ের ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

b
বিয়ের ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
summarize

সংক্ষেপে

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন তানভীর। ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন তানভীর। নতুন সংসার শুরুর অল্প সময়ের মধ্যেই তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল
খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা
আন্তর্জাতিক

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে নতুন নীতি
অর্থনীতি

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে নতুন নীতি

পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগে তদন্ত কমিটি
শিক্ষা

পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগে তদন্ত কমিটি

ANCHOR AD SLOT