বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

A
বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
summarize

সংক্ষেপে

বরেণ্য সাংবাদিক, আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাবেক ঢাকা সংবাদ প্রতিনিধি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে স্মরণসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। কবি ও গীতিকার নাহিদ নজরুলের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।


স্বাগত বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব অধ্যাপক মোহাঃ শেখ সাদী। 


গিয়াস কামাল চৌধুরী সাহেবের জীবনীর উপর প্রবন্ধ পাঠ করেন, সমিতির  সহকারি মহাসচিব জনাব এস এম মিজানুর রহমান মিজান। 


আরো বক্তব্য রাখেন, গিয়াস কামাল চৌধুরী সাহেবের পুত্র জনাব রফিক উম মুনির চৌধুরী, ডি ইউ জের সভাপতি খুরশিদ আলম, সমিতির ভাইস চেয়ারম্যান, গোলাম মোস্তফা মামুন, ভাইস চেয়ারম্যান কবির উদ্দিন আফসারী সহ  সমিতির কর্মকর্তাগণ এবং  বিশিষ্ট সাংবাদিকগণ।


স্মরণসভায় বক্তারা দেশের গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গিয়াস কামাল চৌধুরীর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে তাঁর নির্ভীক ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশের মানুষের কাছে তাঁকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের শীর্ষ নেতৃত্বে তাঁর ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।


উল্লেখ্য, ১৯৬৪ সালে সাংবাদিকতা শুরু করা গিয়াস কামাল চৌধুরী একাধিক মেয়াদে জাতীয় প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদকে' ভূষিত হন। ২০১৩ সালের ২৬ অক্টোবর ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। স্মরণসভায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মী এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু, দোয়া প্রার্থনা
খেলাধুলা

রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু, দোয়া প্রার্থনা

বাংলাদেশে প্রথম ফর্মুলা ওয়ান রেস আয়োজনের পরিকল্পনা
খেলাধুলা

বাংলাদেশে প্রথম ফর্মুলা ওয়ান রেস আয়োজনের পরিকল্পনা

সৌদি আরবের স্থিতিশীলতা ও হারামাইনের নিরাপত্তায় ঢাকায় ইসলামি স্কলারদের সেমিনার
খেলাধুলা

সৌদি আরবের স্থিতিশীলতা ও হারামাইনের নিরাপত্তায় ঢাকায় ইসলামি স্কলারদের সেমিনার

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি
প্রযুক্তি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি

ANCHOR AD SLOT