দারোয়ানী রেলস্টেশন চালু ও আন্তনগর ট্রেনের বিরতির দাবিতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ

b
দারোয়ানী রেলস্টেশন চালু ও আন্তনগর ট্রেনের বিরতির দাবিতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ
summarize

সংক্ষেপে

নীলফামারীর বন্ধ থাকা ঐতিহ্যবাহী দারোয়ানী রেলস্টেশন চালু ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।


অবরোধের কারণে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। প্রায় পাঁচ ঘণ্টা পর এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, দারোয়ানী একটি ঐতিহ্যবাহী ও ব্যবসাবাণিজ্যনির্ভর এলাকা। একসময় এ স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি ছিল। ব্যবসায়ীরা এখান থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করতেন। বর্তমানে মাত্র একটি লোকাল ট্রেন থামায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে বন্ধ স্টেশনটি দ্রুত চালুর দাবি জানান তিনি।


নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান বলেন, দারোয়ানী স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার যৌক্তিকতা রয়েছে। উত্তরা ইপিজেডের পাশাপাশি এলাকায় বিজিবি ক্যাম্প রয়েছে। এ ছাড়া চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। এসব বিবেচনায় স্টেশনটি চালু করা প্রয়োজন।


নীলফামারী জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ে কথা বলেছি। স্থানীয়দের দাবী লিখিতভাবে পাওয়া গেলে সেটি পাঠানো হবে এবং তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
খেলাধুলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নোয়াখালীতে পুকুরপাড়ে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, আটক ২
খেলাধুলা

নোয়াখালীতে পুকুরপাড়ে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, আটক ২

ইন্টারনেট সংযোগ এখন গ্রামেও, ৫ কোটি নতুন ব্যবহারকারী
প্রযুক্তি

ইন্টারনেট সংযোগ এখন গ্রামেও, ৫ কোটি নতুন ব্যবহারকারী

এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদআমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায়
অর্থনীতি

এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদআমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায়

ANCHOR AD SLOT