মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

A
মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
summarize

সংক্ষেপে

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন,

"ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।"

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে উত্তরণ
খেলাধুলা

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে উত্তরণ

ইউরোপীয় ইউনিয়নে নতুন সদস্য রাষ্ট্র যোগ দিল
আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নে নতুন সদস্য রাষ্ট্র যোগ দিল

ব্লকচেইন প্রযুক্তিতে জমির রেকর্ড ডিজিটাইজেশন
প্রযুক্তি

ব্লকচেইন প্রযুক্তিতে জমির রেকর্ড ডিজিটাইজেশন

ANCHOR AD SLOT