রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয় ধর্মকে ব্যবহার করে : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

b
রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয় ধর্মকে ব্যবহার করে : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
summarize

সংক্ষেপে

ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদ্‌যাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা তাঁদের দায়িত্ব।

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

 

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি ধনবাড়ীর সভাপতি এসএমএ সোবাহান, ধানবাড়ী উপজেলা বিএনপি সম্পাদক এনামুল হক ভিপি । ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

চুয়াডাঙ্গার পদ্মবিলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের গুরুতর অভিযোগ নীতিমালা তোয়াক্কা না করে বিতর্কিত প্রতিষ্ঠানকে ডিলারশিপ দেওয়ার দাবি বঞ্চিতদের।
খেলাধুলা

চুয়াডাঙ্গার পদ্মবিলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের গুরুতর অভিযোগ নীতিমালা তোয়াক্কা না করে বিতর্কিত প্রতিষ্ঠানকে ডিলারশিপ দেওয়ার দাবি বঞ্চিতদের।

মাঠের অভিজ্ঞতা থেকে নীতিগত সংস্কার: প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রায় গণসাক্ষরতা অভিযানের জোরালো প্রস্তাবনা
অর্থনীতি

মাঠের অভিজ্ঞতা থেকে নীতিগত সংস্কার: প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রায় গণসাক্ষরতা অভিযানের জোরালো প্রস্তাবনা

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে মিলবে বৃষ্টির পূর্বাভাস ও কৃ্ষি সুবিধা: প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে মিলবে বৃষ্টির পূর্বাভাস ও কৃ্ষি সুবিধা: প্রধানমন্ত্রী তারেক রহমান

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: শিক্ষক আটক, মাদ্রাসায় হট্টগোল ও পাল্টাপাল্টি মামলা
খেলাধুলা

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: শিক্ষক আটক, মাদ্রাসায় হট্টগোল ও পাল্টাপাল্টি মামলা

ANCHOR AD SLOT