ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণকারী এয়ার অ্যাম্বুলেন্সের ভারতীয় রোগীর মৃত্যু

R
ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণকারী এয়ার অ্যাম্বুলেন্সের ভারতীয় রোগীর মৃত্যু
summarize

সংক্ষেপে

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ রয়েছে।

যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির তথ্য নিচে দেওয়া হলো:


• মডেল: সি৯০এ (C90A)

• নিবন্ধন নম্বর: ভিটি-এইচওয়াইএ (VT-HYA)

• গন্তব্য: আগরতলা থেকে কলকাতা


উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন যাত্রী ও ক্রু ছিলেন।

জানা গেছে, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।

তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

তুরাগ নদে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহে রক্তক্ষরণের আলামত
খেলাধুলা

তুরাগ নদে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহে রক্তক্ষরণের আলামত

করোনা মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বে প্রশংসিত
স্বাস্থ্য

করোনা মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বে প্রশংসিত

সরকার নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে  : ডা. জাহেদ উর রহমান
বিনোদন

সরকার নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে : ডা. জাহেদ উর রহমান

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভা’ বললেন পুতিন, যোগাযোগের কথাও জানালেন
প্রযুক্তি

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভা’ বললেন পুতিন, যোগাযোগের কথাও জানালেন

ANCHOR AD SLOT